Dhaka ০১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আব্বাসের সাথে ফিরলেন আলেকজান্ডার বো

  • প্রকাশ : ১১:৪৬:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১ এপ্রিল ২০১৮
  • ১৮ বার পড়া হয়েছে

অবশেষে চলচ্চিত্রে ফিরলেন আলোচিত-সমালোচিত চিত্রনায়ক আলেকজান্ডার বো। চিত্রনায়ক নিরব অভিনীত ‘আব্বাস’ ছবির শুটিংয়ে যোগ দিয়েছেন একসময়ের আলোচিত চিত্রনায়ক আলেকজান্ডার বো।

শনিবার থেকে তিনি এই ছবির শুটিং করছেন, আজ রবিবার করছেন। এই ছবিতে নিরব নাম ভূমিকায় অভিনয় করলেও আলেকজান্ডার বো ক্ষ্যাপাটে চরিত্রে অভিনয় করছেন।

আলেকজান্ডার বো ফিরেই দারুণ উচ্ছ্বসিত। তিনি বলেন, ফিরেই এমন একজনের সাথে কাজ করছি যে কি না এখন বেশ জনপ্রিয়। ছবিতে আমার চরিত্র অনেকটা রাশভারি, খ্যাপাটে। যে সবসময় নিজে নিজে কথা বলে, চোখেমুখে সবসময় কি জানি একটা খোঁজে। পুরোপুরি ঠাণ্ডা মাথার একজন মানুষ। কিন্তু আণ্ডার ওয়ার্ল্ডের ক্যাডার থাকেন। আমি হাজতে যাওয়ার পর নিরব একাই সবকিছুই রাজ করতে চায়!

এই প্রথম আলেকজান্ডার ও নিরব একসঙ্গে কাজ করছেন। নিরব বললেন, আলেক ভাইয়ের আমার এটাই প্রথমকাজ। ওনার অভিনয় ছাড়াও মারপিটের ফ্যান আমি। আশা করছি, প্রথমবার আমাদের দুজনার উপস্থিতি বড়পর্দায় জমে উঠবে, আব্বাস ছবিটাও দর্শকদের কাছে ভালো লাগবে।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ বা মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার: মন্ত্রিপরিষদ সচিব

আব্বাসের সাথে ফিরলেন আলেকজান্ডার বো

প্রকাশ : ১১:৪৬:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১ এপ্রিল ২০১৮