Dhaka ০১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রেসি এবার টিভি পর্দায়

  • প্রকাশ : ১১:২৫:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮
  • ২২ বার পড়া হয়েছে

প্রথমবারের মতো টেলিভিশনে উপস্থাপনা করেছেন ঢালিউডের দর্শকপ্রিয় নায়িকা রেসি। অনুষ্ঠানের নাম ‘আমার ছবি আমার গান’। এ অনুষ্ঠানে রেসির অভিনীত ছবির গান ও তার পেছনের গল্প তুলে ধরা হবে।

অনুষ্ঠানটি সম্পর্কে রেসি  বলেন, নতুন এক অভিজ্ঞতা হলো। আমার অভিনীত সাতটি সিনেমার গান এ অনুষ্ঠানে দেখানো হবে। এই গানগুলোর পেছনের বিভিন্ন গল্প দর্শকদের জানাব।

আগামীকাল বৃহস্পতিবার রাত ১০টায় একুশে টেলিভিশনে প্রচারিত হবে ‘আমার ছবি আমার গান’। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন সোহেল রানা সবুজ ও সিফাত তন্ময়।

উল্লেখ্য, ২০০৬ সালে ‘নীল আঁচল’ ছবির মাধ্যমে রুপালি জগতে আসেন রেসি।  ২০১০ সালের পর বিয়ে করে চলচ্চিত্রকে থেকে দূরে সরে যান। পরে অবসর ভেঙে ২০১৫ সালে জাকির হোসেন রাজুর ‘অনেক দামে কেনা’  ছবিতে অভিনয় করে প্রশংসিত হন। সর্বশেষ দেশপ্রেমের গল্পে নির্মিত ‘শূন্য’ নামের সিনেমায় অভিনয় করেছেন রেসি।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ বা মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার: মন্ত্রিপরিষদ সচিব

রেসি এবার টিভি পর্দায়

প্রকাশ : ১১:২৫:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮