Dhaka ০১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার চীনে মুক্তি পাচ্ছে ‘বজরঙ্গি ভাইজান’

  • প্রকাশ : ০৭:৫৮:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮
  • ২০ বার পড়া হয়েছে

দুই বছর আগের সুপারহিট ছবি ‘বজরঙ্গি ভাইজান’। এই ছবির পর থেকে বলিউডে ‘ভাইজার’ নাম পান ছবির অভিনেতা সুপারস্টার সালমান খান। আগামী শুক্রবার ছবিটি চীনের বিনোদন বাজারে মুক্তি দেওয়া হবে বলে নিশ্চিত করেছে ভারতের জাতীয় সম্প্রচার ও পরিবেশক সূত্র। কবির খান পরিচালিত এ ছবিতে আরো আছেন কারিনা কাপুর খান।

ছবিটির বিষয়ে চীনের গণমাধ্যম সিনহুয়া জানায়, ছবিটি চীনের বাজারের মুক্তির বিষয়ে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে চীনের জাতীয় আর্ট একাডেমির গবেষক ডিং ইয়াপিং বলেন, আমরা হলিউড এবং বলিউডের ছবি থেকে তাদের নির্মাণশেলী শেখার চেষ্টা করি। তাদের ভাবনাগুলো আমাদের মাঝে সম্প্রসারিত করার চেষ্টা করি। সোজা কথা, আমরা তাদের কাছ থেকে শিখি। আর তাই আমরা ভালো কিছু ছবি আমাদের দেশে প্রদর্শনের অনুমতি দিই।

উল্লেখ্য, এর আগে আমির খানের ছবি ঝড় তোলে চীনের বাজারে। আমিরের সর্বসাম্প্রতিক ছবি ‘সিক্রেট সুপারস্টার’ চীনের বাজারে ১১০ কোটি রুপি ব্যবসা করে।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ বা মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার: মন্ত্রিপরিষদ সচিব

শুক্রবার চীনে মুক্তি পাচ্ছে ‘বজরঙ্গি ভাইজান’

প্রকাশ : ০৭:৫৮:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮