Dhaka ০৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এফডিসির শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান নির্বাচিত হয়েছেন

  • প্রকাশ : ০৯:৫৩:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৬ মে ২০১৭
  • ১৯ বার পড়া হয়েছে

এফডিসির শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান নির্বাচিত হয়েছেন

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে জয়লাভ করেছেন মিশা সওদাগর আর সাধারণ সম্পাদক হয়েছেন জায়েদ খান। গতকাল শুক্রবার দিনভর শান্তিপূর্ণ ভোট শেষে রাতভর ভোট গণনা করা হয়। আজ শনিবার সকালে এ ফলাফল ঘোষণা করা হয়। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ওমর সানি-অমিত হাসান, মিশা সওদাগর-জায়েদ খান ও ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। ২১টি পদের বিপরীতে ৫৮ শিল্পী ভোটে লড়ছেন। প্রধান নির্বাচন কমিশনার পরিচালক মনতাজুর রহমান আকবর জানান, শিল্পী সমিতির মোট ভোটার ৬২৪ জন। এর মধ্যে ৫৫৮ জন ভোট দিয়েছেন। নির্বাচিতরা দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন। নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি রিয়াজ, নাদির খান, সহ-সাধারণ সম্পাদক আরমান, সাংগঠনিক সম্পাদক সুব্রত, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মামুনুল ইমন হিরো, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক জাকির হোসেন, কোষাধ্যক্ষ কমল। সদস্য পদে নির্বাচিত হয়েছেন আলীরাজ, অঞ্জনা সুলতানা, রোজিনা, মৌসুমী, পপি, পূর্ণিমা, ফেরদৌস, সাইমন, সুশান্ত, নাসরীন, জেসমিন।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ বা মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার: মন্ত্রিপরিষদ সচিব

এফডিসির শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান নির্বাচিত হয়েছেন

প্রকাশ : ০৯:৫৩:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৬ মে ২০১৭