Dhaka ০৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কারিনাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে চান করণ জোহর

  • প্রকাশ : ০৯:৩৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০১৭
  • ২২ বার পড়া হয়েছে

কারিনাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে চান করণ জোহর।

‘বেস্ট ফ্রেন্ড ফরএভার’ বলতে যা বোঝায়, কারিনা কাপুর ও করণ জোহর সেটাই। আর দুজনই এখন ব্যস্ত সন্তানদের নিয়ে। কারিনা কাপুর খান তৈমুরকে নিয়ে ব্যস্ত, আর সম্প্রতি যমজ সন্তান রুহি ও যশকে নিয়ে ব্যস্ত করণ জোহর। ডিএনএ ইন্ডিয়ার খবরে জানা গেল, একটু গুছিয়ে উঠেই কারিনাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে চান করণ জোহর।  বর্তমানে কারিনা কাপুরের হাতে রয়েছে একটি চলচ্চিত্র, রিহা কাপুরের ‘ভিরে ডি ওয়েডিং’। চলচ্চিত্রটিতে কারিনাকে ছাড়াও দেখা যাবে সোনম কাপুর ও নবাগতা শিক্ষা তালসানিয়াকে। শশাঙ্ক ঘোষের পরিচালনায় চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে এ বছরের ২৯ ডিসেম্বর। এটি মূলত একটি নারীকেন্দ্রিক চলচ্চিত্র। তবে চলচ্চিত্রটিতে আপাতত কারিনা এখন কোনো কাজ করছেন না। তিনি রয়েছেন মাতৃত্বকালীন ছুটিতে। তবে প্রচুর চলচ্চিত্রে ডাক পাচ্ছেন কারিনা। কিন্তু বিনয়ের সঙ্গে সব ডাকই উপেক্ষা করে চলেছেন তিনি। অন্যদিকে করণ জোহরের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র রণবীর কাপুর ও আনুশকা শর্মা অভিনীত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। এর পর নতুন কোনো চলচ্চিত্রে হাত দেননি করণ। তবে ‘বাহুবলি : দ্য কনক্লুশনে’র হিন্দি সংস্করণের স্বত্ব কিনে নিয়েছে করণের মালিকানাধীন ধর্ম প্রোডাকশন।তাই ‘ভিরে ডি ওয়েডিং’-এর শুটিং শেষ হলেই কারিনাকে নিয়ে নতুন চলচ্চিত্র নির্মাণে হাত দেবেন করণ। এর আগে কারিনা কাপুর ও করণ জোহরের ধর্ম প্রোডাকশন থেকে বের হওয়া পাঁচটি ছবিতে কাজ করেছেন। এগুলো হলো ‘কাভি খুশি কাভি গম’, ‘কুরবান’, ‘উই আর ফ্যামিলি’, ‘এক ম্যায় অর এক তু’ ও ‘গোরি তেরে পেয়ার মে’।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ বা মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার: মন্ত্রিপরিষদ সচিব

কারিনাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে চান করণ জোহর

প্রকাশ : ০৯:৩৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০১৭