Dhaka ০২:৫৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শুরু হয়েছে শাকিব খানের নতুন ছবি নবাব-এর শুটিং

  • প্রকাশ : ০৬:৪৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০১৬
  • ৪২ বার পড়া হয়েছে

শুরু হয়েছে শাকিব খানের নতুন ছবি নবাব-এর শুটিং। এই ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন টালিউডের অভিনেত্রী শুভশ্রী। ১৭ নভেম্বর কক্সবাজারে শুরু হয়েছে এই ছবির শুটিং। দৃশ্য ধারণ শুরু হতেই এই ছবিতে শাকিবের নতুন রূপ এসেছে সবার সামনে। গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া শিকারি ছবির পর নবাব-এ তিনি এক নতুন সাজ নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন।
নবাব ছবির ভারতীয় অংশের পরিচালক জয়দ্বীপ মুখার্জির সঙ্গে মুঠোফোনে কথা হয়। তিনি জানান, গত বৃহস্পতিবার তাঁদের বাংলাদেশ অংশের শুটিং শেষ হয়েছে। আজ ২৬ নভেম্বর থেকে ছবির দ্বিতীয় ধাপের কাজ শুরু হবে ভারতের কলকাতায়। সেখানে টানা ২৮ দিন কাজ হবে ছবিটির। জয়দ্বীপ মুখার্জি বলেন, ‘কক্সবাজারের একটি পাঁচ তারকা হোটেলে ছবিটির শুটিং হলো এত দিন। ঢাকায়ও এক দিনের জন্য শুটিং হবে।’জয়দ্বীপ মুখার্জি আরও জানান, কলকাতায় ২৮ দিনের শুটিংয়ের মধ্য দিয়ে ছবির কাজ শেষ হয়ে যাবে। ছবির গানের শুটিং হবে থাইল্যান্ডে।শাকিব ও শুভশ্রী ছাড়াও নবাব-এর শুটিংয়ে অংশ নিয়েছেন অমিত হাসান, খরাজ মুখার্জি, সুব্রত, শিবা সানু, রেবেকা প্রমুখ। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নবাব ছবিটি তৈরি হচ্ছে। এর বাংলাদেশ অংশের পরিচালক আবদুল আজিজ।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ বা মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার: মন্ত্রিপরিষদ সচিব

শুরু হয়েছে শাকিব খানের নতুন ছবি নবাব-এর শুটিং

প্রকাশ : ০৬:৪৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০১৬