Dhaka ০১:৩৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আগুনে ঘি ঢালতে চান না অভিনেত্রী – কালকি কোয়েচলিন

  • প্রকাশ : ০৬:৫৯:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০১৬
  • ১৮ বার পড়া হয়েছে
কালকি কোয়েচলিন।বলিউডে পাকিস্তানিদের অভিনয় করা নিয়ে মন্তব্য করে আগুনে ঘি ঢালতে চান না অভিনেত্রী কালকি কোয়েচলিন। তিনি বলেছেন, আমি আগুনে ঘি ঢালতে চাই না। বেশ কিছুদিন ধরেই এটা নিয়ে আলোচনা হচ্ছে।কালকি বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি, আমরা একটি আন্তর্জাতিক জগতে বাস করছি এবং সারা বিশ্বজুড়েই ভারতীয়রা বাস করছেন। আমরা যদি সব ভারতীয় প্রবাসীকে দেশে চলে আসতে বলি তাহলে তাদের আমরা থাকার জায়গা দিতে পারব না।’এ অভিনেত্রী আরও বলেন, ‘একই ভাবে, আমিসহ যদি অন্য দেশের কোনও মানুষ আমাদের দেশে বাস করেন, যারা জন্মসূত্রে বিদেশি কিন্তু ভারতেই জন্ম ও বড় হয়েছেন। তাদের দেশ কোনটি? আমি যদি এ দেশের মানুষ না হই তাহলে জানি না আমি কোন দেশের নাগরিক। সুতরাং, আমি মনে করি, এটা বুঝতে পারা অনেক গুরুত্বপূর্ণ।’ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের উরির একটি সেনা ঘাঁটিতে হামলার পর ভারত-পাকিস্তানের সম্পর্কে উত্তেজনা শুরু হয়। এরপর দাবি ওঠে, ভারতীয় চলচ্চিত্রে পাকিস্তানি অভিনেতাদের না নেওয়ার জন্য। এমনকি প্রেক্ষাগৃহ মালিকরা ঘোষণা দেন, ভারতীয় অভিনেতা-অভিনেত্রীদের কোনও চলচ্চিত্র তারা প্রদর্শণ করবেন না। এ বিষয় নিয়ে ভারতের চলচ্চিত্র মহল দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। এ দাবির বিপক্ষের মানুষেরা মনে করেন, পাকিস্তানের অভিনেতাদের বাদ দেওয়াটাই সমাধান নয়।
Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ বা মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার: মন্ত্রিপরিষদ সচিব

আগুনে ঘি ঢালতে চান না অভিনেত্রী – কালকি কোয়েচলিন

প্রকাশ : ০৬:৫৯:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০১৬