Dhaka ১০:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক শহীদুল ইসলাম খোকন অার নেই

  • প্রকাশ : ০৫:২১:০০ পূর্বাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০১৬
  • ২১ বার পড়া হয়েছে
খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক শহীদুল ইসলাম খোকন অার নেই। সোমবার (৪ এপ্রিল) সকাল সোয়া ৮টায় রাজধানীর উত্তরাস্থ আধুনিক হাসপাতালে মারা যান তিনি (ইন্নালিল্লাহি…রাজিউন)। সেখানেই দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন তিনি।এর আগে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দেশের প্রখ্যাত এ চলচ্চিত্র পরিচালককে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছিল।স্ত্রী, তিন সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। সোমবার বাদ জোহর এফডিসিতে খোকনের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।এদিকে চলচ্চিত্রের এ নির্মাতার মৃত্যুর খবরে চলচ্চিত্রাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও পরিবেশক এবং শিল্পীসমিতি। শোক জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি।
Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ বা মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার: মন্ত্রিপরিষদ সচিব

খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক শহীদুল ইসলাম খোকন অার নেই

প্রকাশ : ০৫:২১:০০ পূর্বাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০১৬