Dhaka ১০:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আসছে প্রিয়াঙ্কার নতুন ছবি ‘জয় গঙ্গাজল’

  • প্রকাশ : ০৮:৩০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৬
  • ২৬ বার পড়া হয়েছে

আসছে প্রিয়াঙ্কা চোপড়ার নতুন সিনেমা জয় গঙ্গাজল। প্রকাশ ঝার গল্প, পরিচালনা এবং প্রযোজনায় সিনেমাটির প্রধান চরিত্রে থাকছেন প্রিয়াঙ্কা চোপড়া। দুর্দান্ত সাহসী এবং সৎ এক নারী পুলিশ অফিসারের চরিত্রে বেশ ভালো মানিয়েও গেছেন তিনি। সিনেমার ট্রেইলারে প্রিয়াঙ্কার আগুনঝরা মূর্তি দেখে সমালোচকরা বলছেন আরও একটি সফল নারী প্রধান সিনেমা যাচ্ছে প্রিয়াঙ্কার ঝুলিতে।

মারদাঙ্গা অ্যাকশন আর থ্রিলে ভরপুর সিনেমা ‘জয় গঙ্গাজল’। ‘রাজনীতি’ খ্যাত পরিচালক প্রকাশ ঝার নতুন সিনেমা এই ‘জয় গঙ্গাজল’। অজয় দেবগণের ‘গঙ্গাজল’ এর দ্বিতীয় পর্ব এই সিনেমার প্রাণ প্রিয়াঙ্কা চোপড়া।

নারী প্রধান সিনেমা দর্শক টানে না এমন কথা ‘ফ্যাশন’ দিয়েই মিথ্যা প্রমাণ করে দিয়েছিলেন এই গুণী অভিনেত্রী। ‘ফ্যাশন’ এর সেই র‌্যাম্প মডেল এবার দুর্দান্ত অ্যাকশনে। দেশপ্রেমিক সৎ ভারতীয় পুলিশ অফিসার আভা মাথুরের চরিত্রে দেখা যাবে তাকে। আর সিনেমার এন্টি হিরো কিন্তু প্রকাশ ঝা-ই। আভার বিপরীতে দুর্নীতি প্রবণ এক পুলিশের চরিত্রে রূপদান করেছেন তিনি। সিনেমার ভিলেন মানয়াভ কোল।

পুরো সিনেমার শ্যুটিং হয়েছে ভোপালে। বাজেটও ছিল খুবই কম। মাত্র দশ কোটি রূপিতেই প্যাক-আপ করেন প্রকাশ। সালিম সুলায়মানের পরিচালনায় সিনেমার গানগুলো এরই মধ্যে বেশ জনপ্রিয়তাও পেয়েছে। বিশেষ করে খাকি পোশাক পরে প্রিয়াঙ্কার ‘জায় হিন্দ গান’ রীতিমত সাড়া ফেলে দিয়েছে।

সিনেমাটি আসছে ৪ মার্চই মুক্তি পেতে যাচ্ছে। এরই মধ্যে প্রকাশ করা হয়েছে ট্রেইলার। যা দেখে সমালোচকরা বলছেন আরও একটি সফল নারী প্রধান সিনেমা যাচ্ছে মিস চোপড়ার ঝুলিতে। এখন দেখার পালা প্রিয়াঙ্কার নতুন ‘অ্যাকশন কুইন’ রূপ কেমন ভাবে গ্রহণ করে সাধারণ দর্শকেরা।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ বা মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার: মন্ত্রিপরিষদ সচিব

আসছে প্রিয়াঙ্কার নতুন ছবি ‘জয় গঙ্গাজল’

প্রকাশ : ০৮:৩০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৬