০৬:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তুরস্কে পুলিশ সদরদফতরে গাড়িবোমা হামলায় নিহত ৫

  • প্রকাশ : ০৯:০৫:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০১৬
  • ০ বার পড়া হয়েছে
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দিয়ারবাকির প্রদেশের সিনার জেলা পুলিশের সদরদফতর এক গাড়িবোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন।

হামলায় আরো অন্তত ৩৬ জন আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম বৃহস্পতিবার জানিয়েছে।

নিহতদের মধ্যে এক নারী ও একটি শিশু রয়েছে বলে জানা গেছে। আরো হতাহতের খোঁজে ধ্বংসস্তূপে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারীরা। খরব বিবিসির।

তুর্কি কর্মকর্তারা হামলার জন্য কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) দায়ি করলেও শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। পিকেকে’র তৎপরতা মূলত তুরস্কের কুর্দি প্রধান দক্ষিণ-পূর্ব প্রদেশগুলোতেই সীমাবদ্ধ।

পুলিশের দফতর প্রবেশ পথে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে জানিয়েছে তুর্কি গণমাধ্যম। বিস্ফোরণে আশপাশের আবাসিক ভবনগুলোও ক্ষতিগ্রস্থ হয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে দিয়ারবাকির প্রদেশে পিকেকে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে তুর্কি সেনাবাহিনীর প্রবল সংঘাতের ঘটনা ঘটেছে।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

দেশের আন্তঃনগর ট্রেনে স্টারলিংক ইন্টারনেট চালুর উদ্যোগ, বাস-ফেরিতেও চালুর পরিকল্পনা

তুরস্কে পুলিশ সদরদফতরে গাড়িবোমা হামলায় নিহত ৫

প্রকাশ : ০৯:০৫:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০১৬