Dhaka ১২:০০ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি কমানো হবে না : ইরান

  • প্রকাশ : ০১:১৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে
ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে বরাবরই অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল। পারমাণবিক অস্ত্রের প্রধান এই উপাদানের ব্যাপারে ইরান শান্তিপূর্ণ অবস্থানের কথা জানালেও দেশটিতে একাধিক আগ্রাসন চালিয়েছে তারা। তবে মধ্যপ্রাচ্যজুড়ে চলমান উত্তেজনা ও দুই সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যে নিজেদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে শক্ত অবস্থান নিয়েছে তেহরান।

ইরানি সংবাদ সংস্থার বরাতে আলজাজিরার খবরে দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি বলেছেন, ‘ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি কমানো হবে না।

এসলামি আরো বলেছেন, ‘শত্রুরা ইরানের সমৃদ্ধকরণ কর্মসূচিকে সীমিত করতে সফল হবে না।’

এদিকে যুক্তরাষ্ট্র আগ্রাসন বন্ধ করলেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ। তিনি বলেন, ‘হরমুজ প্রণালির মধ্য দিয়ে নিরাপদ যাতায়াতের জন্য নিরাপত্তা প্রদান করবে ইরান।

তিনি আরো বলেন, ‘হরমুজ প্রণালি হাজার বছর ধরে উন্মুক্ত ছিল, কিন্তু যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হওয়ার পর পরিস্থিতি বদলে গেছে।

এর আগে ইরানের ওপর পূর্বঘোষিত বড় ধরনের ‘বোমাবর্ষণ ও হামলা’ অন্তত দুই সপ্তাহের জন্য স্থগিত করতে রাজি হয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে এই সাময়িক যুদ্ধবিরতির পেছনে একটি কঠোর শর্ত জুড়ে দিয়েছেন ট্রাম্প।

তিনি জানিয়েছেন, এই স্থগিতাদেশ তখনই কার্যকর থাকবে যখন ইরান অবিলম্বে ‘সম্পূর্ণ এবং নিরাপদভাবে’ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দেবে।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় আজ দিনব্যাপী পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষন

ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি কমানো হবে না : ইরান

প্রকাশ : ০১:১৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬