Dhaka ০৮:৩০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‘আঙ্কেল’ বলে ডাকায় চড় মারতে চেয়েছিলেন সালমান খান

  • প্রকাশ : ০৮:১৬:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০১৭
  • ১৯ বার পড়া হয়েছে

জুড়ুয়া টু’র প্রথম পোস্টার প্রকাশনা অনুষ্ঠানে বরুণ বলেন, “প্রথম যখন ‘জুড়ুয়া’ ছবির সেটে সালমান খানকে দেখি, তখন আমার বয়স ছিলো ৭ বছর। আমি তাকে ‘আঙ্কেল’ বলে ডাকায় তিনি রেগে গিয়ে আমাকে চড় মারতে চেয়েছিলেন!”‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’খ্যাত এই তারকা আরও বলেন, ‘আঙ্কেল ডাকলে রাগ করতেন সল্লু। তিনি আমাকে বলেছিলেন, তুমি ডেভিড ধাওয়ানের ছেলেই হও বা আর যে-ই হও, শুটিং সেটে আমাকে আঙ্কেল ডাকা যাবে না।’১৯৯৭ সালে হারিয়ে যাওয়া যমজ ভাই প্রেম মালহোত্রা ও রাজা এই দু’চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন সালমান। বরুণ কি পারবেন সালমানকে ছাড়িয়ে যেতে? এমন প্রশ্নের জবাবে ২৯ বছর বয়সী এই অভিনেতা বলেন, ‘সালমান খানের আশীর্বাদ সব সময় আমার সঙ্গে আছে। আমি কারও মতো অভিনয় করতে চাইনা বা কাউকে টেক্কাও দিতে চাই না। আমি শুধু চাই আমার মতো করে ভালোভাবে কাজটি করতে। আমি কাউকে হতাশও করতে চাই না।’ডেভিড ধাওয়ান পরিচালিত ও সাজিদ নাদিয়াড়ওয়ালা প্রযোজিত ‘জুড়ুয়া টু’তে বরুণ ধাওয়ানের বিপরীতে রয়েছেন তাপসি পান্নু ও জ্যাকলিন ফার্নান্দেজ।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ বা মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার: মন্ত্রিপরিষদ সচিব

‘আঙ্কেল’ বলে ডাকায় চড় মারতে চেয়েছিলেন সালমান খান

প্রকাশ : ০৮:১৬:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০১৭