Dhaka ০৭:০৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরুখকে ছাপিয়ে নেটদুনিয়ায় বাজিমাত এই মেয়ের!

  • প্রকাশ : ০৬:৪৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০১৭
  • ১৯ বার পড়া হয়েছে

সুন্দর মুখের জয় সর্বত্র৷ আচমকা যেন পুরানো কথাটিতে নতুন করে মনে করিয়ে দিলেন অলিভ গ্রিন টি-শার্ট পরা মেয়েটি৷ না তেমন কেউকেটা কেউ নন তিনি৷ তবু তার সরল, নিষ্পাপ চাহনিতেই মজে গেল নেটদুনিয়া৷ সকলেরই প্রশ্ন, কে এই যুবতী?সম্প্রতি পুণে গিয়েছিলেন শাখরুখ খান৷ সেখানে তার অনুগামীদের সঙ্গে একটি গ্রুফি তোলেন৷ অনেককেই দেখা গিয়েছে সে ছবিতে৷ কিন্তু লাইমলাইট কেড়ে নিয়েছেন একজনই৷ সামনে স্বপ্নের নায়ক৷
চোখেমুখে মুগ্ধতা নিয়েই তিনি তাকিয়ে ছিলেন লেন্সের দিকে৷ আর সে চাহনিতেই বাজিমাত৷নেটদুনিয়ায় হাজারও জল্পনার ছড়াছড়ি৷ কেউ বলছেন মডেল৷ কেউবা বলছেন হয়তবা শাহরুখের ছবির নতুন নায়িকা৷ জল্পনা অবশ্য ভিত্তিহীন নয়৷ কেননা এর আগে ‘বাজিগর’ নিজেই বলেছিলেন, ছবিতে নতুন নায়িকাকে আনতে চান তিনি৷ সেই ভাবনার পথ ধরেই ‘রইস’ ছবিতে মাহিরা খানের পদার্পণ৷অনেকে তাই ধরেই নিয়েছিলেন ইনি বোধহয় নতুন কোনও ছবির নায়িকা৷ কথায় বলে, যিনি আলো নিজের দিকে কেড়ে নিতে পারেন, তিনি এমনিই পারেন৷ এক্ষেত্রেও তাই৷ সত্যিই এ যুবতী শাহরুখের ছবির নায়িকা নন৷ শাহরুখ তাকে চেনেনও না৷ অথচ বাজিগরকে ছাপিয়ে বাজিমাত করলেন তিনিই৷ এমনকী বিয়ের প্রস্তাবও পেয়েছেন তিনি৷ তাহলে কি এই খ্যাতির পর সিনেমায় নামতে চলেছেন তিনি? লাজুক হেসে সাইমার জবাব, আপাতত তিনি এসব নিয়ে ভাবছেন না৷ পড়াশোনাতেই মন দিয়েছেন তিনি৷

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ বা মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার: মন্ত্রিপরিষদ সচিব

শাহরুখকে ছাপিয়ে নেটদুনিয়ায় বাজিমাত এই মেয়ের!

প্রকাশ : ০৬:৪৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০১৭