Dhaka ০৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বের সবচেয়ে বেশি দেখা গানের তালিকায় জায়গা করে নিয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খান ও সাবেক পর্নস্টার সানি লিওনের নতুন গান ‘লায়লা মে লায়লা

  • প্রকাশ : ০১:০৯:২৮ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০১৬
  • ২২ বার পড়া হয়েছে

বিশ্বের সবচেয়ে বেশি দেখা গানের তালিকায় জায়গা করে নিয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খান ও সাবেক পর্নস্টার সানি লিওনের নতুন গান ‘লায়লা মে লায়লা’। শাহরুখ খানের নতুন সিনেমা ‘রইস’র আইটেম গানে অভিনয় করেছেন সানি লিওন। গত ২১ ডিসেম্বর ইউটিউবে মুক্তি পায় সানি লিওন ও শাহরুখ খানের ‘লায়লা’ গানটি। গানটি ইউটিউবে ছাড়ার পর থেকে মাত্র চারদিনে প্রায় সাড়ে তিন কোটি দর্শক গানটি দেখেছেন। গানটি আশির দশকে কোরবানি ছবির ‘লায়লা লায়লা ও লায়লা’র নতুন সংস্করণে তৈরি করা হয়েছে।  ওই সময় গানের তালে তালে ঠোঁট মিলিয়েছিলেন ফিরোজ খান এবং জিনাত আমান। নতুন সংস্করণে পর্দায় রয়েছেন বলিউড বাদশা শাহরুখ ও সানি লিওন। রাহুল ঢোলাকিয়া পরিচালিত ‘রইস’ সিনেমায় ১৯৮০ সালের গুজরাটের চিত্র তুলে ধরা হয়েছে। এতে শাহরুখ খানকে একজন চোরাচালানকারির চরিত্রে দেখা যাবে। এতে আরও অভিনয় করেছেন মাহিরা খান ও নওয়াজ উদ্দিন সিদ্দিক।  আগামী বছরের ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রইস’।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ বা মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার: মন্ত্রিপরিষদ সচিব

বিশ্বের সবচেয়ে বেশি দেখা গানের তালিকায় জায়গা করে নিয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খান ও সাবেক পর্নস্টার সানি লিওনের নতুন গান ‘লায়লা মে লায়লা

প্রকাশ : ০১:০৯:২৮ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০১৬