Dhaka ০১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নাশকতার আশঙ্কায় রাজধানী ঢাকাসহ দেশের ৬টি জেলায় সেনাবাহিনী মোতায়েন

  • প্রকাশ : ০১:২৩:২৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় রাজধানী ঢাকাসহ দেশের ৬টি জেলায় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত এসব জেলায় মোতায়েন করা সেনাবাহিনী মাঠে থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করবে। জেলাগুলো হলো— ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুর।

সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক জরুরি চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, আগামীকাল ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানী ঢাকার নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নগরের নিরাপত্তা বজায় রাখতে পুরো ঢাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

ডিএমপি সূত্র জানায়, মঙ্গলবার রাজধানীজুড়ে ২০০টিরও বেশি গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের বিশেষ পিকেট ও চেকপোস্ট ডিউটি পরিচালনা করা হবে। মহানগরের সবকটি প্রবেশপথে থাকবে কড়া তল্লাশি ও চেকপোস্ট। পুলিশের নিয়মিত ফোর্সের পাশাপাশি ডিবির (গোয়েন্দা শাখা) এবং সিটিটিসি (কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) ইউনিট সার্বক্ষণিক মাঠে সক্রিয় থাকবে। এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি চালাবে স্পেশাল ব্রাঞ্চ (এসবি) এবং আইএডি (ইন্টারনাল অ্যাফেয়ার্স ডিভিশন)।

জরুরি পরিস্থিতি মোকাবিলায় মহানগরের বিভিন্ন পয়েন্টে ১৫টি কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত রাখা হবে। পাশাপাশি ঢাকার চারটি প্রধান কন্ট্রোল রুমে পর্যাপ্ত সংখ্যক ফোর্স রিজার্ভ রাখা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএমপির ১৮ হাজারেরও বেশি কর্মকর্তা ও সদস্য মাঠে থেকে দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, সম্প্রতি আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে দলটির নেতাকর্মীরা মিছিল করার চেষ্টা করলে তাদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে যেকোনো ধরনের তৎপরতা রুখতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩৫ দশমিক ৭৯ বিলিয়ন

নাশকতার আশঙ্কায় রাজধানী ঢাকাসহ দেশের ৬টি জেলায় সেনাবাহিনী মোতায়েন

প্রকাশ : ০১:২৩:২৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬