Dhaka ১২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাইয়ের মাঝামাঝি সময় থেকেই এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদন শুরু হতে পারে

  • প্রকাশ : ০১:১৮:১৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

জুলাইয়ের মাঝামাঝি সময় থেকেই এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদন শুরু হতে পারে। এরপর যাচাই-বাছাই শেষে বদলি কার্যক্রম শুরু করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

আগামী ১৫ জুলাই পর্যন্ত শিক্ষকদের তথ্য ইনপুট, যাচাই এবং চূড়ান্তকরণের কার্যক্রম চলবে বলে মাউশির একটি সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, জুলাইয়ের ১৫ তারিখের পর প্রাপ্ত তথ্যগুলো পুনরায় যাচাই করবে মাউশি। এরপরই শিক্ষকদের বদলি আবেদনের কার্যক্রম শুরু হবে। পরিকল্পনা অনুযায়ী, আগামী ২০ জুলাই থেকে শিক্ষকদের বদলি আবেদনগ্রহণ শুরু হতে পারে।

গতকাল রবিবার এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক জারি করা ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬ (সংশোধিত)’ অনুযায়ী টেলিটক বাংলাদেশ লিমিটেডের কারিগরি সহায়তায় বেসরকারি শিক্ষক-কর্মচারী বদলির লক্ষ্যে প্রস্তুতকৃত সফটওয়্যারের মাধ্যমে মাঠপর্যায় থেকে তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান ছিল।

তবে সফটওয়্যারের কারিগরি সীমাবদ্ধতার কারণে হঠাৎ করে সার্ভার শাটডাউন হয়ে যাওয়ায় মাঠপর্যায় থেকে তথ্য ও ডাটা সংগ্রহের কাজ কিছুটা বিঘ্নিত হয়। পরবর্তীতে সফটওয়্যারটির কারিগরি সমস্যা সমাধান হওয়ায় যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এখনো তথ্য বা ডাটা ইনপুট দিতে পারেনি, সেসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের তথ্য নির্ধারিত সময়ের মধ্যে ইনপুট সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, স্কুল পর্যায়ে প্রতিষ্ঠান প্রধানদের তথ্য ইনপুট, ভেরিফাই ও চূড়ান্ত অনুমোদনের শেষ তারিখ ২৫ জুন ২০২৬।
উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের জন্য শেষ তারিখ ৫ জুলাই এবং জেলা শিক্ষা কর্মকর্তাদের জন্য ১৫ জুলাই নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে কলেজ পর্যায়ে প্রতিষ্ঠান প্রধানদের তথ্য ইনপুট, ভেরিফাই ও চূড়ান্ত অনুমোদনের শেষ তারিখ ২৫ জুন। আঞ্চলিক উপপরিচালক (কলেজ)-এর জন্য শেষ তারিখ ৫ জুলাই এবং আঞ্চলিক পরিচালকদের জন্য ১৫ জুলাই নির্ধারণ করা হয়েছে।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩৫ দশমিক ৭৯ বিলিয়ন

জুলাইয়ের মাঝামাঝি সময় থেকেই এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদন শুরু হতে পারে

প্রকাশ : ০১:১৮:১৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬