Dhaka ০৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে

  • প্রকাশ : ১২:৪৫:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

মোঃ কবির হোসেন: দেশে হাম পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন স্থানে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২২৯ জনের শরীরে এই মরণব্যাধির উপসর্গ দেখা গেছে। বুধবার (২২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন থেকে এসব উদ্বেগজনক তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ শিশুর মধ্যে ৪ জন ঢাকা বিভাগের এবং একজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। এই ৫ জনসহ গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ১৯০ জনের মৃত্যু হলো। এর মধ্যে ল্যাব পরীক্ষায় হাম নিশ্চিত হওয়া নিহতের সংখ্যা ৩৮।

এদিকে, গত একদিনে নতুন করে আরও ১২৯ জনের দেহে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত মোট ৩ হাজার ৯৩৪ জনের শরীরে এই রোগ নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে সারাদেশে হামের উপসর্গ নিয়ে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ১৬৪ জনে।

অধিদপ্তর আরও জানিয়েছে, ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারাদেশে মোট ১৭ হাজার ৯৯৮ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সঠিক চিকিৎসা শেষে ১৪ হাজার ৮৯২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। সংক্রমণের এই ঊর্ধ্বগতি ঠেকাতে স্বাস্থ্য বিভাগ থেকে বিশেষ নজরদারি ও টিকাদান কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

দীর্ঘ ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম কোনো অভিযুক্তকে গ্রেপ্তার দেখানো হয়েছে

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে

প্রকাশ : ১২:৪৫:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬