Dhaka ১০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়েআরও ৩ জনের মৃত্যু

  • প্রকাশ : ১২:৩৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

মোঃ কবির হোসেন: সারাদেশে হামের প্রকোপ দিন দিন আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছাচ্ছে। গত ২৪ ঘণ্টায় এই মরণব্যাধি ও এর উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২১ এপ্রিল পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৩৮ জনের মৃত্যু হয়েছে। তবে একই সময়ে হামের উপসর্গ বা সন্দেহভাজন হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন মোট ১৮৫ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত সারাদেশে তিন হাজার ৮০৫ জনের শরীরে নিশ্চিতভাবে হামের সংক্রমণ পাওয়া গেছে। অন্যদিকে, সন্দেহভাজন হিসেবে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৯৩৫ জনে।

হাসপাতালগুলোর তথ্যানুসারে, এই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে সারাদেশে ১৭ হাজার ৮৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১৪ হাজার ১০৬ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

বিশেষজ্ঞরা বলছেন, হামের এই বিস্তার রোধে দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার এবং আক্রান্তদের সঠিক আইসোলেশন নিশ্চিত করা জরুরি। স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি মোকাবিলায় মাঠ পর্যায়ে নজরদারি বৃদ্ধি করেছে।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার ইতালি : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়েআরও ৩ জনের মৃত্যু

প্রকাশ : ১২:৩৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬