Dhaka ০৩:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু

  • প্রকাশ : ০১:৪০:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

মোঃ ইউসুফ খান: দেশে হামের প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এই রোগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। রোববার (১৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ১৯৭ জন সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছে। একই সময়ে ল্যাব পরীক্ষায় ১৬৫ জনের শরীরে নিশ্চিতভাবে হামের সংক্রমণ পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৬০৬ জনে। এর মধ্যে নিশ্চিত হামরোগী ৩ হাজার ৪৪৩ জন। এই সময়ের মধ্যে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১৮১ জন।

পরিসংখ্যান বলছে, গত এক মাসে ১৫ হাজার ৩২৬ জন সন্দেহজনক হামরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ৩৯৬ জন। বর্তমানে আরও অনেক রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দেশের বর্তমান হাম পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ থেকে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পের পর এবার কেঁপে উঠেছে জাপান

২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু

প্রকাশ : ০১:৪০:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬