মোঃ জিল্লুর রহমান: পবিত্র ঈদুল ফিতরের আনন্দ শেষে অগ্রিম ফিরতি টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজ সোমবার (১৬ মার্চ) বিক্রি করা হচ্ছে আগামী ২৬ মার্চের ট্রেনের টিকিট।
সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের ২৬ মার্চের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টায় পূর্বাঞ্চলের ট্রেনের একই দিনের টিকিট বিক্রি শুরু হবে।
কোন তারিখে ট্রেনের কোন টিকিট:
ঈদের পরে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হয়েছে গত ১৩ মার্চ। আজ ২৬ মার্চের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে। এছাড়া ১৭, ১৮ ও ১৯ মার্চ যথাক্রমে বিক্রি করা হবে ২৭, ২৮ ও ২৯ মার্চের টিকিট।
ফিরতি টিকিট বিক্রির তারিখ: ফেরার তারিখ:
১৩ মার্চ ২০২৬ ২৩ মার্চ ২০২৬
১৪ মার্চ ২০২৬ ২৪ মার্চ ২০২৬
১৫ মার্চ ২০২৬ ২৫ মার্চ ২০২৬
১৬ মার্চ ২০২৬ ২৬ মার্চ ২০২৬
১৭ মার্চ ২০২৬ ২৭ মার্চ ২০২৬
১৮ মার্চ ২০২৬ ২৮ মার্চ ২০২৬
১৯ মার্চ ২০২৬ ২৯ মার্চ ২০২৬
টিকিট কেনার পদ্ধতি:
রেলের যাত্রীসাধারণ ‘রেল সেবা’ অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে এই টিকিট সংগ্রহ করতে পারবেন। ওয়েবসাইটের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে প্রথমে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
অটো লগইন না হয়ে থাকলে প্যানেলে ই-মেইল ও পাসওয়ার্ড পূরণ করে লগইন বাটনে ক্লিক করতে হবে। লগইনের পর যে পেজ আসবে তাতে কাঙ্ক্ষিত ভ্রমণ তারিখ, প্রারম্ভিক স্টেশন, গন্তব্য স্টেশন, শ্রেণি পূরণ করে ফাইন্ড টিকিট বাটনে ক্লিক করতে হবে। পরের পেজে ট্রেনের নাম, সিট অ্যাভেলেবিলিটি (আসন আছে কি নেই) ও ট্রেন ছাড়ার সময় দেখাবে।
ট্রেন অনুযায়ী ভিউ সিটস বাটনে ক্লিক করে আসন খালি থাকাসাপেক্ষে পছন্দের আসন সিলেক্ট করে কন্টিনিউ পারচেজে ক্লিক করতে হবে। ভিসা, মাস্টার কার্ড কিংবা বিকাশে পেমেন্ট করলে একটি ই-টিকিট অটো ডাউনলোড হবে।




















