০৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীতে নবনির্মিত টাউন হল ‘ডিসি পার্ক’-এর শুভ উদ্বোধন করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

  • প্রকাশ : ০২:২৮:৪২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

শেখ জাহিদ বিন আজিমঃ-  রাজবাড়ীতে নবনির্মিত টাউন হল ‘ডিসি পার্ক’-এর শুভ উদ্বোধন করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে টাউন হলটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী।

পার্কের উদ্বোধন শেষে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকাশ ও সামাজিক বন্ধন জোরদারে এ ধরনের আধুনিক টাউন হল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুলতানা আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির। এছাড়াও স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

উদ্বোধন শেষে অতিথিরা নবনির্মিত টাউন হলের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে রাজবাড়ী টাউন হল (চিত্রা সিনেমা হল) এর জায়গা পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। পরে রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার এই পরিত্যক্ত স্থানে পার্ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা পরিষদের যৌথ বাস্তবায়নে এই পরিত্যক্ত জায়গায় ডিসি টাউন হল পার্ক নির্মাণ করা হয়।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

দেশের আন্তঃনগর ট্রেনে স্টারলিংক ইন্টারনেট চালুর উদ্যোগ, বাস-ফেরিতেও চালুর পরিকল্পনা

রাজবাড়ীতে নবনির্মিত টাউন হল ‘ডিসি পার্ক’-এর শুভ উদ্বোধন করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

প্রকাশ : ০২:২৮:৪২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬