০৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লাখো মানুষের চাহিদার বিপরীতে আসন সংখ্যা খুবই সীমিত: রেলের ‘কঠোর’ ঈদযাত্রা! বাঁশের ব্যারিকেডে

  • প্রকাশ : ০২:২৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

মোঃ জিল্লুর রহমান:   আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা ছাড়ার অগ্রিম টিকিট বিক্রি ইতোমধ্যে শেষ করেছে বাংলাদেশ রেলওয়ে। এবারও সব টিকিট অনলাইনে বিক্রি করা হয়েছে। তবে, লাখো মানুষের চাহিদার বিপরীতে আসন সংখ্যা খুবই সীমিত হওয়ায় স্টেশনে ভিড় সামলাতে এবং অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ কড়াকড়ির ব্যবস্থা নিয়েছে রেল কর্তৃপক্ষ।

আগামী শুক্রবার (১৩ এপ্রিল) ভোর ৬টায় রাজশাহীগামী ‘ধূমকেতু এক্সপ্রেস’ (৭৬৯) ঢাকা স্টেশন ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ঈদের বিশেষ ট্রেনযাত্রা শুরু হবে। ১৩ এপ্রিল প্রথম প্রহর থেকেই সব ট্রেন বিশেষ ব্যবস্থায় চলাচল করবে।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ঢাকা থেকে প্রতিদিন ৩১ হাজার ২৫৫টি ট্রেনের আসন বরাদ্দ থাকলেও টিকিটপ্রত্যাশীর সংখ্যা কয়েক লাখ। এই বিশাল ব্যবধান সামাল দিতে ঢাকা, বিমানবন্দর ও জয়দেবপুর স্টেশনে বাঁশের ‘জিকজ্যাক’ ব্যারিকেড তৈরি করা হয়েছে। প্ল্যাটফর্মে প্রবেশের আগে যাত্রীদের টিকিট ও এনআইডি বাধ্যতামূলকভাবে পরীক্ষা করা হবে। বিনা টিকিটে কেউ যেন স্টেশনে ঢুকতে না পারে, সেজন্য নেওয়া হয়েছে তিন স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা

বুধবার (১১ মার্চ) ঢাকা রেলওয়ে স্টেশন সরেজমিনে ঘুরে দেখা যায়, গতবারের মতো এবারও স্টেশনে প্রবেশের পথে বাঁশ দিয়ে অস্থায়ী পথ তৈরি করা হয়েছে। মোট ছয়টি পথ রাখা হয়েছে, যার প্রথমটি দিয়ে স্ট্যান্ডিং টিকিট কেনা যাবে এবং পরের চারটি দিয়ে মূল যাত্রীরা স্টেশনে প্রবেশ করবেন। ষষ্ঠ পথটি রাখা হয়েছে যাতায়াত উভর কাজের জন্য। সবগুলো পথই প্ল্যাটফর্মে প্রবেশের আগে মিশেছে। যেখানে ঈদের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ একাধিক টিটিই দায়িত্ব পালন করবেন।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

দেশের আন্তঃনগর ট্রেনে স্টারলিংক ইন্টারনেট চালুর উদ্যোগ, বাস-ফেরিতেও চালুর পরিকল্পনা

লাখো মানুষের চাহিদার বিপরীতে আসন সংখ্যা খুবই সীমিত: রেলের ‘কঠোর’ ঈদযাত্রা! বাঁশের ব্যারিকেডে

প্রকাশ : ০২:২৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬