০৯:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ১৯ মার্চের ট্রেনের টিকিটের জন্য পশ্চিমাঞ্চলে ৮২ লাখ হিট

  • প্রকাশ : ০১:৪৬:০০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

মোঃ জিল্লুর রহমান:  আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। সোমবার (৯ মার্চ) বিক্রি করা হচ্ছে আগামী ১৯ মার্চের ট্রেনের আসনের টিকিট। এটি ঈদের আগে নির্ধারিত সূচি অনুযায়ী অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন।

এ দিন টিকিট বিক্রি শুরু হতেই ওয়েবসাইট ও অ্যাপে ভিড় করেন টিকিট প্রত্যাশীরা। সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত মাত্র ৩০ মিনিটে শুধু পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিটপ্রত্যাশীরা ওয়েবসাইট ও অ্যাপে মোট ৮২ লাখ বার হিট করেছেন। তবে এটি আগের দুই দিনের তুলনায় কম বলে জানিয়েছে রেলওয়ের দায়িত্বশীল সূত্র।

রেলওয়ের তথ্য অনুযায়ী, ১৯ মার্চ ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ট্রেনের মোট আসন রয়েছে ৩০ হাজার ৩৪৩টি। এর মধ্যে পশ্চিমাঞ্চলের ১৯টি ট্রেনে আসন রয়েছে ১৩ হাজার ৭৭৪টি। আর সারাদেশে সব মিলিয়ে ওই দিনের মোট আসনসংখ্যা এক লাখ ৬১ হাজার ৬৬৫টি।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী ২০, ২১ ও ২২ মার্চের ট্রেনের টিকিট ঈদের চাঁদ দেখার ওপর ভিত্তি করে বিক্রি করা হবে। ঈদের দিন সারাদেশে আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ থাকবে। ফলে ওইদিন বাদে ঈদের আগের ও পরের দিনের টিকিট আকাশে ঈদের চাঁদ দেখার কিছু সময় পরেই অনলাইনে উন্মুক্ত করা হবে।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

দেশের আন্তঃনগর ট্রেনে স্টারলিংক ইন্টারনেট চালুর উদ্যোগ, বাস-ফেরিতেও চালুর পরিকল্পনা

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ১৯ মার্চের ট্রেনের টিকিটের জন্য পশ্চিমাঞ্চলে ৮২ লাখ হিট

প্রকাশ : ০১:৪৬:০০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬