০৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৭ মার্চের ট্রেনের টিকিট কাটতে আধা ঘণ্টায় ১ কোটি ৩০ লাখ হিট

  • প্রকাশ : ০২:২৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

মোঃ জিল্লুর রহমান:   পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির ধারাবাহিকতায় আজ শনিবার ১৭ মার্চের যাত্রার টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। টিকিট বিক্রি শুরুর পরপরই রেলের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে যাত্রীদের ব্যাপক চাপ দেখা যায়। সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত মাত্র আধা ঘণ্টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট কাটতে ওয়েবসাইট ও অ্যাপে প্রায় ১ কোটি ৩০ লাখ হিট হয়।

রেলওয়ে সূত্র জানিয়েছে, ১৭ মার্চ ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ট্রেনের মোট আসন রয়েছে ৩১ হাজার ২৫৫টি। এর মধ্যে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের ২০টি ট্রেনের ১৪ হাজার ৬৮৬ আসনের টিকিট বিক্রি হয়ে গেছে।

এদিকে টিকিট না পেয়ে অনেক যাত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা প্রকাশ করেছেন। আতিকুল ইসলাম নামে এক যাত্রী লিখেছেন, সকাল ৮টায় ওয়েবসাইটে প্রবেশ করেও তিনি টিকিট কাটতে পারেননি। টিকিট কাটার আগেই অন্য কেউ সেই আসন বুক করে ফেলেছে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদ উপলক্ষে যাত্রার আগের সাত দিনের ট্রেনের টিকিট অগ্রিম বিক্রি করা হচ্ছে। সেই হিসাবে আজ ৭ মার্চ বিক্রি হচ্ছে ১৭ মার্চের টিকিট, আগামীকাল ৮ মার্চ বিক্রি হবে ১৮ মার্চের টিকিট এবং ৯ মার্চ বিক্রি হবে ১৯ মার্চের টিকিট।

এদিকে শনিবার বেলা ২টা থেকে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে।

উল্লেখ্য, ঈদযাত্রা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে ৩ মার্চ থেকে।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

দেশের আন্তঃনগর ট্রেনে স্টারলিংক ইন্টারনেট চালুর উদ্যোগ, বাস-ফেরিতেও চালুর পরিকল্পনা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৭ মার্চের ট্রেনের টিকিট কাটতে আধা ঘণ্টায় ১ কোটি ৩০ লাখ হিট

প্রকাশ : ০২:২৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬