০১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীতে প্যারোলে মুক্তি পেয়ে পুলিশ পাহারায় বাবার জানাজায় অংশ নিয়েছেন ছাত্রদল নেতা

  • প্রকাশ : ০২:৫১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

শেখ জাহিদ বিন আজিমঃ-    রাজবাড়ীতে প্যারোলে মুক্তি পেয়ে পুলিশ পাহারায় বাবার জানাজায় অংশ নিয়েছেন মো. আলাউদ্দিন পাটোয়ারী (২৮) নামে এক ছাত্রদল নেতা।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রামের ঈদগাহ মাঠে বাবার জানাজায় অংশ নেন তিনি।

প্যারোলে মুক্তি পাওয়া মো. আলাউদ্দিন পাটোয়ারী রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক। তার বাবার নাম শুকুর পাটোয়ারী। আলাউদ্দিন অস্ত্র মামলায় কারাগারে আছেন।

জানা গেছে, শনিবার দুপুরে আলাউদ্দিন পাটোয়ারীর বাবা শুকুর পাটোয়ারী মারা যান। বাবাকে একনজর শেষ দেখা ও জানাজায় অংশ নিতে আলাউদ্দিন স্ত্রী মোছা. সুমাইয়া আক্তার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে তার স্বামীর প্যারোলে মুক্তির জন্য আবেদন করেন। পরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তারের অনুমতিতে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৮টা পর্যন্ত দেড় ঘণ্টা জন্য আলাউদ্দিনের প্যারোলে মুক্তি মেলে। এরপর পুলিশ পাহারায় আলাউদ্দিন তার বাবার জানাজায় অংশ নেন।

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে পুলিশি পাহারায় সন্ধ্যায় বাবার জানাজায় আলাউদ্দিনকে নিয়ে যাওয়া হয়। জানাজা শেষে তাকে আবার কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে পুলিশ।

উল্লেখ্য, গত ১ ডিসেম্বর নিমতলা গ্রামে অভিযান চালিয়ে জার্মানির তৈরি একটি রিভলভার ও একটি রামদাসহ আলাউদ্দিন পাটোয়ারীকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। পরে সদর থানায় অস্ত্র মামলা রুজু হলে সেই মামলায় জেলা কারাগারে আছেন তিনি।
Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

দেশের আন্তঃনগর ট্রেনে স্টারলিংক ইন্টারনেট চালুর উদ্যোগ, বাস-ফেরিতেও চালুর পরিকল্পনা

রাজবাড়ীতে প্যারোলে মুক্তি পেয়ে পুলিশ পাহারায় বাবার জানাজায় অংশ নিয়েছেন ছাত্রদল নেতা

প্রকাশ : ০২:৫১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬