মিরপুরের কালো উইকেটে বলকে ‘বিন’ বানিয়ে প্রতিপক্ষের ব্যাটারদের নাচাচ্ছেন নাসুম আহমেদ-রিশাদ হোসেনরা।
এতটাই যে ক্লান্ত হওয়ার আগেই ‘নাচে’ ক্ষান্ত দিতে বাধ্য হচ্ছেন ব্র্যান্ডন কিং-শাই হোপরা। কেননা দলীয় স্কোর ৭০ হওয়ার আগেই ৭ উইকেট হারিয়ে বসেছে ক্যারিবিয়ানরা।প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের দলীয় সংগ্রহ ২৫ ওভারে ৭ উইকেটে ৭৮ রান। ৯ রানে ব্যাটিংয়ে আছেন জাস্টিন গ্রেভস।
আর তাকে সঙ্গ দিচ্ছেন ৩ রান করা গুদাকেশ মোতি।
নাসুমের ঘূর্ণিতে তাই দলীয় ৩৫ রানে ৩ উইকেট হারায় ক্যারিবিয়ানরা। এমন কঠিন পরিস্থিতিতে দলের হাল ধরার বিপরীতে দ্রুত ফেরেন অধিনায়ক শাই হোপ (৪)। তাকে ফিরিয়ে উইকেট উদযাপনে যোগ দেন তানভীর ইসলাম। রিশাদ আবার বাদ যাবে কেন। তাই তো ১৯তম ওভারে শেরফান রাদারফোর্ড (১২) ও রোস্টন চেসকে (০) আউট করে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং অর্ডার গুঁড়িয়ে দেন।
আর ১৫ রানে কেসি কার্টিকে আউট করে এখন পর্যন্ত শেষ উইকেটটি নেন তানভীর।
















