Dhaka ১০:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

১৪ হাজার ৮৪৪ কোটি টাকা ১৮ দিনে রেমিট্যান্স এলো

  • প্রকাশ : ০১:৫৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে
নতুন বছরের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৬৮ লাখ ৮০ হাজার ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১৪ হাজার ৮৪৪ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।

আজ রবিবার এই তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি জানুয়ারি মাসের প্রথম ১৮ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৫ কোটি ৮৮ লাখ ৭০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে ৫ কোটি ৯ লাখ মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮৯ কোটি ৩৩ লাখ ১০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৭ লাখ ২০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৬ মাসে দেশে এক হাজার ৩৭৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল এক হাজার ৮০ কোটি মার্কিন ডলার। আলোচ্য সময়ের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ২৯৭ কোটি ৭০ লাখ ডলার।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ বা মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার: মন্ত্রিপরিষদ সচিব

১৪ হাজার ৮৪৪ কোটি টাকা ১৮ দিনে রেমিট্যান্স এলো

প্রকাশ : ০১:৫৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫