Dhaka ১২:০২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‘মিয়া বিবি রাজি’ মুক্তি পাচ্ছে শুক্রবার

  • প্রকাশ : ০১:১৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০১৬
  • ২২ বার পড়া হয়েছে

আগামীকাল ১৮ মার্চ সারাদেশে প্রায় অর্ধশত হলে মুক্তি পাচ্ছে জনপ্রিয় চিত্রপরিচালক শাহীন সুমন পরিচালিত সিনেমা মিয়া বিবি রাজি। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সুমিত ও শিরিন শিলা। এ ছাড়া আরো অভিনয় করেছেন সাদেক বাচ্চু, মিশা সওদাগর, ওমর সানীসহ অনেকে।গ্রামের এক প্রভাবশালী পরিবারের মেয়ে শিলা। পরিবারে সবাই তাকে অনেক আদর করে আবার ভয়ও পায়। সবাই তার কথা শোনে। নিজের ইচ্ছে মতো কাজ করে সে। মিশা সওদাগর শিলার চাচা। শিলার জন্যই বিয়ে করেননি তিনি।অন্যদিকে গ্রামের এক স্কুল মাস্টারের ছেলে সুমিত। এক পর্যায় শিলা আর সুমিতের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। এভাবেই চলতে থাকে মিয়া বিবি রাজি সিনেমার গল্প।মিয়া বিবি রাজি সিনেমার শুটিং শুরু হয় গত বছরের ৬ আগস্ট। এরপর পুবাইল, হোতাপাড়া, রাঙ্গামাটি, সিলেট, কুমিল্লার ময়নামতি, সোনার গাঁসহ দেশের বিভিন্ন লোকেশনে দৃশ্যায়নের কাজ সম্পন্ন হয়। গত ২৭ অক্টোবর, কক্সবাজারে গানের একটি দৃশ্যাধারনের মাধ্যমে এ সিনেমার শুটিং শেষ হয়। এরপর ৪ জানুয়ারি বিনা কর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পায় সিনেমাটি।এ সিনেমায় গান রয়েছে সর্বমোট ৫টি। গানগুলোর কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার ও শহিদুল্লাহ ফরায়েজী। সংগীত পরিচালনা করেছেন আলাউদ্দিন আলী। কণ্ঠ দিয়েছেন মমতাজ, কোনাল, রাজিব, পলাশ, কিশোর ও রন্টি দাশ।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ বা মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার: মন্ত্রিপরিষদ সচিব

‘মিয়া বিবি রাজি’ মুক্তি পাচ্ছে শুক্রবার

প্রকাশ : ০১:১৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০১৬