০৪:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আরও দুটি ট্রফি জয়ের স্বপ্ন ভারতের অধিনায়ক রোহিতের

  • প্রকাশ : ০১:০৯:১৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪
  • ১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন রোহিত শর্মা। বিশ্বকাপ জয়ী ক্রিকেটারকে ওয়ানডে এবং টেস্ট নেতৃত্বে বহাল রাখার ঘোষণা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড অব কন্ট্রোল (বিসিসিআই)। ভারতীয় বোর্ডের বিশ্বাস, অধিনায়ক রোহিতের কাঁধে চেপে আরও দুটি ট্রফি জিতবে ভারত।

২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তান পর্দা উঠবে চ্যাম্পিয়নস ট্রফির। জুনে হবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এর মাঝে, এপ্রিলে ৩৮ বছরে পা ফেলবেন রোহিত। বিসিসিআই সেক্রটারি বলেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর পরবর্তী টার্গেট ডব্লিউটিসি ফাইনাল এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা। আমার পূর্ণ আস্থা আছে যে রোহিত শর্মার নেতৃত্বে আমরা দুটি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হব।’

টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে এখন শীর্ষে রয়েছে ভারত। প্রতিযোগিতার তৃতীয় চক্রে তাদের বাংলাদেশ, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সূচি রয়েছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুই আসরে ফাইনাল খেলেছিল ভারত। তবে দুবারই শিরোপার খুব কাছ থেকে ফিরতে হয়েছে এশিয়ার শক্তিধরদের।

২০২১ সালে টেস্ট বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরেছিল ভারত। গত বছর এই মঞ্চে শিরোপার লড়াইয়ে তাদের হতাশ করেছিল অস্ট্রেলিয়া। রোহিতের নেতৃত্বেই সেই হতাশা দূর করতে চায় বিসিসিআই।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

দেশের আন্তঃনগর ট্রেনে স্টারলিংক ইন্টারনেট চালুর উদ্যোগ, বাস-ফেরিতেও চালুর পরিকল্পনা

আরও দুটি ট্রফি জয়ের স্বপ্ন ভারতের অধিনায়ক রোহিতের

প্রকাশ : ০১:০৯:১৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪