দক্ষিণ আমেরিকা ও আফ্রিকায় জিকা ভাইরাসের দ্রুত বিস্তারের কারণে বিশ্বব্যাপি জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সোমবার জেনেভায় জরুরি বৈঠক শেষে এ ঘোষণা দেন, সংস্থাটির মহাপরিচালক মার্গারেট চ্যান। বলেন, বর্তমানে জিকা ভাইরাসের কোনো প্রতিষেধক বাজারে নেই।
এ অবস্থায় পরিস্থিতি আরো খারাপ হওয়ার আগেই সংক্রমণ ঠেকাতে পুরো বিশ্বকে এক হয়ে কাজ করতে হবে। তবে তিনি জানান, জিকা ভাইরাস ঠেকাতে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের মতো পরিস্থিতি এখনো আসেনি। দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার ২৪টি দেশে ছড়িয়ে পড়েছে এ ভাইরাস। যাতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪০ লাখ মানুষ।


















