Dhaka ১০:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সানি লিওন ক্ষমা চাইলেন

  • প্রকাশ : ১০:১০:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯
  • ৪১ বার পড়া হয়েছে

তার জন্য এমনটা হবে ভাবতে পারেননি তিনি নিজেও। সিনেমা করেছেন অনেক। একাধিক ছবিতে আইটেম ডান্স করেছেন তিনি। কিন্তু এভাবে কখনও কারও অস্বস্তির কারণ হয়ে ওঠেননি। তাই শেষমেশ ক্ষমাই চাইলেন সানি লিওন। তার একটি ছবির জন্য চরম অস্বস্তিতে পড়েছেন দিল্লির এক বাসিন্দা। সানি লিওনকে চেয়ে একের পর এক ফোন যাচ্ছে তার কাছে। তাই ক্ষমা চেয়ে নিলেন অভিনেত্রী।অন্তত শ’তিনেক ফোনে বিরক্ত দিল্লির যুবক পুনীত আগরওয়াল। শেষমেষ পুলিশের কাছে যাওয়ার সিদ্ধান্ত  নেন তিনি। ২৬শে জুলাই তার কাছে প্রথম ফোনটি আসে। সানি লিওনকেও চাওয়ায় একটু অবাক হন তিনি। তবে ভেবেছিলেন কেউ বোধহয় তার সঙ্গে মজা করছে। কিন্তু কিছুক্ষনের মধ্যেই বুঝতে পারেন ব্যাপারটা মোটেই মজার নয়। এরপর জানতে পারেন সদ্য রিলিজ হওয়া ছবি ‘অর্জুন পাতিয়ালা’-তে তার  ফোন নম্বরটি ব্যবহার করা হয়েছে। গত কয়েকদিনে এরকম কয়েকশো ফোন এসছে তার নম্বরে। পুণীত  খোঁজ নিয়ে জানতে পারেন, ছবিতে একটি দৃশ্যে সানি লিওন তার ফোন নম্বরটি ছবির অন্য একটি চরিত্রকে দিচ্ছেন। আর সেই নম্বরটি হল এই পুণীত আগরওয়াল এর নম্বর। এরপর থেকেই সানি লিওনের ভক্তকুল ঝাঁপিয়ে পড়েছে। এই বিড়ম্বনা থেকে রক্ষা পেতে  হেনস্থার অভিযোগ জানিয়ে থানায় একটি ডায়েরিও করেছেন তিনি। এই প্রসঙ্গে সানিকে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের বলেন, আমি ক্ষমা চাইছি। এরকম কিছু হতে পারে আমি ভাবিনি।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ বা মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার: মন্ত্রিপরিষদ সচিব

সানি লিওন ক্ষমা চাইলেন

প্রকাশ : ১০:১০:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯