Dhaka ০৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভালো আছেন কাজী হায়াত, জানালেন মিশা

  • প্রকাশ : ১০:০৬:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ জানুয়ারী ২০১৯
  • ২২ বার পড়া হয়েছে

জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা কাজী হায়াত ভালো আছেন বলে জানিয়েছেন অভিনেতা মিশা সওদাগর। নিউ ইয়র্কে কাজী হায়াতের সাথে সাক্ষাত করে এই তথ্য জানিয়েছেন তিনি। শুধু তাই নয় কাজী হায়াতের সাথে সাক্ষাত করার একটি ছবি প্রকাশ করেছেন নিজের ফেসবুক হ্যান্ডেলে।

ফেসবুক হ্যান্ডেলে লিখেছেন মিশা,  ‘কাজী হায়াৎ ভাই ভালো আছেন। আজ তার বাসায় গিয়ে সাক্ষাৎ করলাম। আপনারা সবাই তার এবং তার পরিবারের জন্য দোয়া করবেন। পৃথিবীর সব মানুষ ভালো থাকুক।’

চলচ্চিত্রের এই তিন তারকা একসঙ্গে ক্যামেরাবন্দী হয়েছেন সুদূর নিউ ইয়র্কে। সেখানে চিকিৎসাধীন আছেন কাজী হায়াৎ। অন্যদিকে পরিবার নিয়ে অবকাশ যাপনে নিউ ইয়র্কে গেছেন মিশা সওদাগর। সময়-সুযোগ মিলে যাওয়ায় কাজী হায়াতকে দেখতে যান মিশা।

শনিবার (১৯ জানুয়ারি) নিউ ইয়র্কের যেই বাসায় কাজী হায়াৎ বসবাস করছেন, সেখানে গিয়ে দেখা করেন মিশা সওদাগর। এর আগে হাসপাতালে গিয়েও গুণী এই শিল্পীর খোঁজ-খবর নিয়ে এসেছেন।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী নির্মাতা কাজী হায়াৎ অনেক দিন ধরে ঘাড়ের রক্তনালীর জটিলতায় ভুগছেন। দেশে কিছু দিন চিকিৎসার পর তাকে নিউ ইয়র্কে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়। গত ২২ ডিসেম্বর থেকেই সেখানে রয়েছেন তিনি।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ বা মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার: মন্ত্রিপরিষদ সচিব

ভালো আছেন কাজী হায়াত, জানালেন মিশা

প্রকাশ : ১০:০৬:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ জানুয়ারী ২০১৯