Dhaka ০৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইন্ডাস্ট্রিকে নতুন নায়ক উপহার দেবেন শাকিব

  • প্রকাশ : ০৯:৪৮:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুলাই ২০১৮
  • ২১ বার পড়া হয়েছে

দুই বছর আগে শাকিব খান ‘বসগিরি’ ছবিতে বুবলিকে নায়িকা হিসেবে উপহার দেন। এর মধ্যে তাঁদের অভিনীত ‘বসগিরি’, ‘অহংকার’, ‘শুটার’, ‘রংবাজ’, ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ছবিগুলো দর্শক গ্রহণও করেছে। হাতে আরো কয়েকটি ছবি।

তবে এবার আর নায়িকা নয়, শাকিব খান ইন্ডাস্ট্রিকে নতুন দুই নায়ক উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শাহীন সুমনের রোমান্টিক থ্রিলার ছবিতে শাকিবের পাশাপাশি সুযোগ পাবেন তাঁরা। ছবিটির ৯০ শতাংশ শুটিং হবে ব্যাংককে।

শাকিব বলেন, সেপ্টেম্বর থেকে নাম ঠিক না হওয়া ছবিটির শুটিং শুরু। তার আগে গ্রুমিংয়ের মাধ্যমে দুজনকে তৈরি করে নেব। আগ্রহীরা প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ায় অথবা শাহীন সুমনের সঙ্গে যোগাযোগ করলেই হবে।

তাঁদের ছবি ও বায়োগ্রাফি দেখে আমরা প্রাথমিক বাছাই করব। তারপর ক্যামেরা লুক ও স্ক্রিন টেস্ট হবে। আশা করছি, যাদের পছন্দ করব তারা লম্বা রেসের ঘোড়া হবে। জয় করবে দর্শক মন।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ বা মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার: মন্ত্রিপরিষদ সচিব

ইন্ডাস্ট্রিকে নতুন নায়ক উপহার দেবেন শাকিব

প্রকাশ : ০৯:৪৮:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুলাই ২০১৮