Dhaka ০৩:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে শাকিবের দখলে ইউটিউব

  • প্রকাশ : ০৭:৪৩:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ জুন ২০১৮
  • ২১ বার পড়া হয়েছে

ঈদের আগেই ইউটিউব চ্যানেল দখল করে রেখেছেন শাকিব খান। তাঁর অভিনীত ‘ভাইজান এলো রে’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, ‘পাংকু জামাই’ ও ‘সুপার হিরো’ ছবির একাধিক গান এখন ইউটিউবে। প্রতিটি গানই পাচ্ছে জনপ্রিয়তা।

‘ভাইজান এলো রে’ ছবির ‘বেবি জান’ গানটি পেরিয়েছে কোটির ঘর। অর্ধকোটির ঘর পেরিয়েছে ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ছবির টাইটেল। এ ছাড়া মাত্র তিন দিনে ১৭ লাখ ভিউ হয়েছে ‘সুপার হিরো’র ‘বুম বুম’। এক দিনে ছয় লাখ পেরিয়েছে ‘পাংকু জামাই’-এর ‘আলতা দুধে’।

এ ছাড়া ‘ভাইজান এলো রে’র ‘ভাইজান ঈদে এলো’ গানটি ৩৫ লাখ এবং ‘লিখেছি তোর নাম’ ২৬ লাখ বার দেখা হয়েছে। ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’র ‘গোলাপী গোলাপী’ গানটি ৩০ লাখ এবং ‘কেন আজকাল’ গানটি দেখা হয়েছে ১০ লাখ বার।

ছাড়ার কথা ‘সুপার হিরো’র ‘তোমাকে আপন করে’ গানটি। সব মিলিয়ে ইউটিউব এখন শাকিবময় তা আর বলার অপেক্ষা রাখে না।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ বা মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার: মন্ত্রিপরিষদ সচিব

ঈদে শাকিবের দখলে ইউটিউব

প্রকাশ : ০৭:৪৩:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ জুন ২০১৮