Dhaka ১১:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আপিলে নিজামীর যুক্তিতর্ক উপস্থাপন চলছে

  • প্রকাশ : ০৬:৩৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০১৫
  • ৪৭ বার পড়া হয়েছে

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর আপিল আবেদনের শুনানিতে আসামিপক্ষের দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চে এই শুনানি চলছে। আজ মঙ্গলবার উপস্থাপন শুরু করেন নিজামীর আইনজীবী এস এম শাহজাহান।

গত সোমবার সকাল থেকে যুক্তিতর্ক উপস্থাপন করেন আইনজীবী এস এম শাহজাহান। ওই দিন তিনি নিজামীর বিরুদ্ধে আনা প্রথম দুই অভিযোগে সাক্ষীদের সাক্ষ্যের বিষয়ে সম্পূর্ণ ও তৃতীয় অভিযোগে সাক্ষীদের সাক্ষ্যের বিষয়ে আংশিক যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে নেতৃত্ব দিচ্ছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

আজ মঙ্গলবার ছাড়াও আগামীকাল বুধবার পর্যন্ত তিন দিন আসামিপক্ষ ও ৭ ডিসেম্বর একদিন যুক্তিতর্ক উপস্থাপন করবে রাষ্ট্রপক্ষ। ৮ ডিসেম্বর আসামিপক্ষের জবাবি যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে শেষ হবে এই আপিল মামলার শুনানি।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

স্টিভেন স্পিলবার্গের নতুন সিনেমা দেশে মুক্তি পাচ্ছে

আপিলে নিজামীর যুক্তিতর্ক উপস্থাপন চলছে

প্রকাশ : ০৬:৩৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০১৫