নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) নবম বাংলাদেশ মার্কেটিং দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। এ আয়োজনের মধ্য দিয়ে দেশের বিপণন খাতের পেশাজীবী, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মিলনমেলা অনুষ্ঠিত হয়। বিপণন খাতের অগ্রগতি, নতুন সম্ভাবনা এবং জাতীয় অর্থনীতিতে এ খাতের অবদান তুলে ধরার পাশাপাশি সংশ্লিষ্টদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়।
অনুষ্ঠানের এক বিশেষ মুহূর্তে গ্রিনিলা লিমিটেডের পরিচালক মো. মিজানুর রহমান রিয়ানের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
উল্লেখ্য, আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ ২০২৬–২০২৭ লায়ন বর্ষে লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর চেয়ার সিটিং কমিটির চেয়ারম্যান ও জিইটি (গ্লোবাল এক্সটেনশন টিম) কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা, বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার দপ্তর সম্পাদক এবং বাংলা একাডেমির আজীবন সদস্য। পাশাপাশি তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, আইবিএফবি, কেসিসিআই ও খুলনা মেট্রোপলিটন শুটিং ক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংগঠনিক ও সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।



























