Dhaka ০১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গত ২৪ ঘণ্টায় দেশে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে

  • প্রকাশ : ০১:২৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

হাম ও এর উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪ শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৬৩১ শিশু। আর নিশ্চিত হামে মৃত্যু ৯৩ শিশুর। সব মিলিয়ে শিশু মৃত্যুর সংখ্যা ৭২৪।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে, সবশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৯৬৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ২ হাজার ৯৯৩।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সবশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্তের সংখ্যা ১৫৪। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১২ হাজার ২৮৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৬ হাজার ৪১১ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৮২ হাজার ৭৫৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে, হামের উপসর্গ নিয়ে যে পাঁচ শিশু মারা গেছে। তাদের মধ্যে তিন শিশু ঢাকা বিভাগের। সিলেট ও বরিশাল বিভাগের একজন করে।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন যারা

গত ২৪ ঘণ্টায় দেশে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে

প্রকাশ : ০১:২৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬