শেখ জাহিদ বিন আজিমঃ- রাজবাড়ী শহরের ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক সুলতানা আক্তারকে প্রতিষ্ঠানটির উদ্যোগে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। বেলা সাড়ে ১১টায় বিদ্যালয়ের মিলনায়তনে স্কুলের পক্ষ থেকে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এসময় জেলা প্রশাসক সুলতানা আক্তার ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের পড়াশোনার মান ও শিক্ষার্থীদের শৃঙ্খলা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকমন্ডলীদের নিয়ে প্রশংসা করেন। শিক্ষার্থীদের তিনি সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশে শিক্ষক ও অভিভাবকদের আরও যতœবান হওয়ার আহ্বান জানান।
ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহমান, সিনিয়র শিক্ষক আহমেদ ফারুক ও সিনিয়র শিক্ষক ফেরদৌস আরা। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বিদ্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। বক্তারা বিদায়ী জেলা প্রশাসক সুলতানা আক্তারের রাজবাড়ীতে অবস্থানকালীন সময়ে শিক্ষা ও সামাজিক উন্নয়নে তার বলিষ্ঠ ভূমিকার কথা তুলে ধরেন। বিশেষ করে ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে তার সরাসরি অংশগ্রহণ ও দিকনির্দেশনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে জেলা প্রশাসক সুলতানা আক্তারকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।





















