শেখ জাহিদ বিন আজিমঃ- রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় আজ ০২/০৪/২০২৬ইং তারিখে বেলা ১১ঃ৩০ মিনিট থেকে ০২ঃ০০ পর্যন্ত বহরপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনজন মাদক সেবীকে আটক করা হয় এবং বালিয়াকান্দি থানায় কর্মরত উপ-পরিদর্শক রবিউল তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্রণ আইন ২০১৮ অনুসারে প্রসিকিউশন দায়ের করেন। আসামীদেরকে নিম্নরুপ সাজা আরোপ করা হয়ঃ- (১) তুষার মন্ডল(২৩) পিতা- আলাল মন্ডল। সাং- পুরানচর,বহরপুর,বালিয়াকান্দি,রাজবাড়ী। মাদকদ্রব্য নিয়ন্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) -১৫দিন কারাদন্ড,১০০০(এক হাজার) টাকা,অনাদায়ে ১০ দিন কারাদন্ড। (২) মোঃ রিপন মন্ডল (৩২) পিতা-হানেফ মন্ডল। সাং- বহরপুর এবং (৩) লাভলী আক্তার (৩২) পিতা- আবু বক্কার সাং- বহরপুর। উভয় আসামীকে মাদকদ্রব্য নিয়ন্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ও ৪২(১) ধারায় ১(এক) বছর কারাদন্ড এবং ২,০০০০০/-(দুই লক্ষ) টাকা অর্থদন্ড অনাদায়ে ৩(তিন) মাস কারাদন্ড। ২ ও ৩ নং আসামী এলাকায় প্রসিদ্ধ মাদক ব্যবসায়ী ও সেবনকারী। তারা স্বামী স্ত্রী। তাদের কাছ থেকে মোট ৭ পিস ইয়াবা,এক পোটলা গাঁজা সহ বিভিন্ন সেবন সামগ্রী উদ্ধার ও জব্দ করা হয়।
১২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :




















