Dhaka ০৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬ উপলক্ষে এনডিপির শুভেচ্ছা

  • প্রকাশ : ১২:৪৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

সুস্থ শ্রমিক, কর্মঠ হাত—
আসবে এখন নব প্রভাত
মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬ উপলক্ষে এনডিপির শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদকঃ

আগামীকাল শুক্রবার ১ মে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬ উপলক্ষে দেশবাসী, বিশেষ করে শ্রমজীবী মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) এক যৌথ বিবৃতিতে এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা এবং মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন, মহান মে দিবস শ্রমিক শ্রেণির অধিকার আদায়ের গৌরবোজ্জ্বল ইতিহাসের প্রতীক। এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয়—শ্রমিকের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম এখনও শেষ হয়নি।
নেতৃদ্বয় বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকাশক্তি হচ্ছে শ্রমিক সমাজ। কৃষি, শিল্প, নির্মাণ, পরিবহনসহ প্রতিটি খাতে শ্রমিকদের অবদান অপরিসীম। কিন্তু দুঃখজনকভাবে অনেক ক্ষেত্রেই তারা ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক সুরক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন।
তারা আরও উল্লেখ করেন,
শ্রমিকদের ন্যায্য মজুরি ও কর্মঘণ্টা নিশ্চিত করতে হবে।
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে, যাতে দুর্ঘটনা ও প্রাণহানি কমে আসে।
শিশু শ্রম সম্পূর্ণরূপে বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
নারী শ্রমিকদের জন্য সমান মজুরি, নিরাপদ পরিবেশ ও মাতৃত্বকালীন সুবিধা নিশ্চিত করতে হবে।
প্রবাসী শ্রমিকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে “প্রবাসী কার্ড” চালুর উদ্যোগ নিতে হবে, যাতে তারা সহজে সরকারি সেবা পেতে পারেন।
বিবৃতিতে নেতারা বলেন, আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) মানদণ্ড অনুযায়ী শ্রমনীতি প্রণয়ন ও বাস্তবায়ন সময়ের দাবি। একইসঙ্গে শ্রমিকদের সংগঠিত হওয়ার অধিকার এবং ট্রেড ইউনিয়ন কার্যক্রমে বাধাহীন পরিবেশ নিশ্চিত করা জরুরি।
তারা সরকার, মালিকপক্ষ এবং শ্রমিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, পারস্পরিক সহযোগিতা ও সংলাপের মাধ্যমে একটি মানবিক, ন্যায্য ও টেকসই শ্রমব্যবস্থা গড়ে তুলতে হবে।
শেষে নেতৃদ্বয় মহান মে দিবসে শহীদ শ্রমিকদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং সকল শ্রমজীবী মানুষের সুখ, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনা করেন।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬ উপলক্ষে এনডিপির শুভেচ্ছা

মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬ উপলক্ষে এনডিপির শুভেচ্ছা

প্রকাশ : ১২:৪৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬