Dhaka ১০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-চট্টগ্রামে বাসভাড়া বাড়ল, জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে

  • প্রকাশ : ০১:২৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

মোঃ কবির হোসেন: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে দেশের গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা ও চট্টগ্রামে প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১১ পয়সা করে বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে এবং আন্তঃজেলা রুটে চলাচলকারী বাসে প্রতি কিলোমিটারে ১১ পয়সা ভাড়া বৃদ্ধি কার্যকর হবে।

এর আগে দুপুর ১২টায় সচিবালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলনকক্ষে এ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিবহন মালিক প্রতিনিধি, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-এর কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় পরিবহন মালিক সমিতি এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের পক্ষ থেকে প্রতি কিলোমিটারে ২২ পয়সা ভাড়া বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে আলোচনার পর চূড়ান্তভাবে ১১ পয়সা করে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
সরকারের এই সিদ্ধান্তে নগর ও আন্তঃজেলার বাসভাড়া নতুনভাবে সমন্বয় করা হয়েছে, যা আগামী দিনগুলোতে কার্যকর হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ১৪টি নতুন উড়োজাহাজ কেনার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার

ঢাকা-চট্টগ্রামে বাসভাড়া বাড়ল, জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে

প্রকাশ : ০১:২৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬