১২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি তেলের তীব্র সংকট: রাজবাড়ীতে অয়েল অ্যাপের মাধ্যমে তেল সরবরাহ শুরু

  • প্রকাশ : ০১:১৭:৩০ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

শেখ জাহিদ বিন আজিমঃ-    ইরান-ইসরায়েল সংঘাতের কারণে সারা দেশের মতো রাজবাড়ীতেও চলছে জ্বালানি তেলের তীব্র সংকট। এ অবস্থায় বিনা প্রয়োজনে বা অবৈধভাবে একাধিকবার তেল নেওয়া রোধ করতে রাজবাড়ীর পাংশায় অয়েল অ্যাপের মাধ্যমে তেল সরবরাহ শুরু করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১ এপ্রিল) সকালে পাংশা ফিলিং স্টেশনে এ পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রিফাতুল হক। পাংশার সুগন্ধা ফিলিং স্টেশনেও এ কার্যক্রম একযোগে চলবে।

নতুন এ পদ্ধতিতে পেট্রোল পাম্প থেকে জ্বালানি তেল নেওয়ার সময় চালকের নাম, গাড়ির লাইসেন্স, প্লেট নম্বর এবং গৃহীত তেলের পরিমাণ ডিজিটালি সংরক্ষণ করা হবে। গাড়ির বৈধ কাগজপত্র না থাকলে কোনোভাবেই তেল সরবরাহ করা হবে না।  যারা একবার তেল নেওয়ার পর যৌক্তিক সময়ের পূর্বে পুনরায় আবার পাম্পে তেল নিতে আসছেন তাদেরকে এই অ্যাপসের  মাধ্যমে চিহ্নিত করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একবার তেল নিয়ে যাওয়ার পর পুনরায় কেউ পাম্পে তেল নিতে এলে অ্যাপের মাধ্যমে তাকে দ্রুত চিহ্নিত করা হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাতুল হক বলেন, অ্যাপভিত্তিক এ পদ্ধতির মাধ্যমে একাধিকবার বা বিনা প্রয়োজনে তেল নেওয়ার প্রবণতা কমবে। নিয়ম অমান্য করায় বুধবার সকাল থেকে এ পর্যন্ত ১৪-১৫ জন মোটরসাইকেল চালককে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পাংশার প্রধান দুটি ফিলিং স্টেশনে আপাতত এ সেবা চালু থাকবে।
Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

দেশের আন্তঃনগর ট্রেনে স্টারলিংক ইন্টারনেট চালুর উদ্যোগ, বাস-ফেরিতেও চালুর পরিকল্পনা

জ্বালানি তেলের তীব্র সংকট: রাজবাড়ীতে অয়েল অ্যাপের মাধ্যমে তেল সরবরাহ শুরু

প্রকাশ : ০১:১৭:৩০ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬