Dhaka ০২:২৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে রো রো ফেরিতে আগুন

  • প্রকাশ : ০৩:৫৪:০৪ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

শেখ জাহিদ বিন আজিমঃ-    রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নোঙর করে রাখা শাহ মখদুম নামের একটি রো রো ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক পৌনে ৪টার দিকে ৪ নম্বর ফেরিঘাটে ফেরিটির ইঞ্জিন অংশের সাইলেন্সারের পাইপ থেকে আগুনের সূত্রপাত হয়। ঘটনার সময় ফেরিতে যাত্রী ও বিভিন্ন যানবাহন অবস্থান করছিল।

গোয়ালন্দ ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল বাসেদ খান জানান, দ্রুত আগুন নেভানো সম্ভব হলেও তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।

এ বিষয়ে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, ফেরির একজস্ট পাইপে কার্বন বের হওয়ার সময় ধোঁয়া থেকে আগুনের সৃষ্টি হয়। দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে প্রতিদিন ১২ থেকে ১৫টি ফেরি চলাচল করে থাকে। এসব ফেরির অধিকাংশরই ফিটনেস নেই। লক্কর ঝক্কর ফেরি দিয়ে এই নৌরুটে ফেরি সার্ভিস পরিচালনা করা হচ্ছে।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় সকল ইউনিয়ন ভূমি অফিস

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে রো রো ফেরিতে আগুন

প্রকাশ : ০৩:৫৪:০৪ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬