Dhaka ০৩:২১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীতে ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেন আটক করে বিক্ষোভ করেছে রেলওয়ে শ্রমিক ও কর্মচারীরা

  • প্রকাশ : ০১:০৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

শেখ জাহিদ বিন আজিমঃ-   রাজবাড়ীতে ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়‌নের দা‌বি‌তে ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেন আটক করে বিক্ষোভ করেছে রেলওয়ে শ্রমিক ও কর্মচারীরা।

বিক্ষোভের সময়ে ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেন আসে। তখন তারা ১৫ মিনিট ট্রেনটি আটকে বিক্ষোভ করেন। এরপর তারা বিক্ষোভ মিছিল করতে করতে রাজবাড়ী রেলওয়ে স্টেশন যান। তাদের সাথে যুক্ত হয় বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন রাজবাড়ী জেলা শাখা।

বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক ও কর্মচারী ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি সেকেন পাট্টাদার সভাপতি ও বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন রাজবাড়ী জেলা শাখার ইকবাল হোসেন। এসময় রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারীসহ অনেকেই উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, অন্তবর্তীকালীন সরকার আমাদের প্রথম থেকে আশ্বাস দিয়ে আসছিল পে-স্কেল দেওয়ার জন্য। পে-স্কেল দেওয়ার জন্য পে-কমিশন গঠন করেছিল। কিন্তু তা বাস্তবায়ন করেনি। বাংলাদেশে সরকারি কর্মকর্তাদের বেতন স্কেল নিয়ে টালবাহানা করা হচ্ছে। আমাদের যে বেতন স্কেল দেওয়া হচ্ছে, সেটি ২০১৫ সালের নিয়ম অনুযায়ী। কিন্তু এর ধারাবাহিকতা হচ্ছে পাঁচ বছর পর পর পে-স্কেল দেওয়া।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় সকল ইউনিয়ন ভূমি অফিস

রাজবাড়ীতে ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেন আটক করে বিক্ষোভ করেছে রেলওয়ে শ্রমিক ও কর্মচারীরা

প্রকাশ : ০১:০৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬