Dhaka ০২:৫০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই ঐক্যের নেতাকর্মীরা শাহবাগ ছাড়লেন

  • প্রকাশ : ০১:৩৫:৪১ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে
মোঃ জাহাঙ্গীর আলম:   জনগণের ভোগান্তির কথা বিবেচনায় নিয়ে রাজধানীর শাহবাগ মোড়ের অবরোধ ছেড়ে দিয়েছেন জুলাই ঐক্যের নেতাকর্মীরা। শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে আন্দোলনকারীরা শাহবাগ মোড় ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে এদিন বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশি হামলা ও ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদে জুলাই ঐক্যের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে জড়ো হন। ওই সময় তাদের হাতে জাতীয় পতাকা ছাড়াও বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।

জানা যায়, শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলের পর থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। পরে পুলিশের ব্যারিকেডের মুখে রাতভর তারা সেখানে অবস্থান করেন।

সর্বশেষ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরের পর শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে যাওয়ার চেষ্টা করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

এদিকে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহবাগ থেকে আন্দোলনকারীদের একাংশ হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে অগ্রসর হলে বাধা দেয় পুলিশ। পরে তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।

শাহবাগে কয়েক ঘণ্টা ধরে আন্দোলনের পর শুক্রবার রাতে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতাদের আহ্বান এবং সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে আন্দোলনকারীরা এই সিদ্ধান্ত নেন।

ওই দিন রাত সাড়ে ১০টার দিকে কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়ে শাহবাগ মোড় ছেড়ে দেন আন্দোলনকারীরা। এর পর থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ এই পয়েন্টে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় সকল ইউনিয়ন ভূমি অফিস

জুলাই ঐক্যের নেতাকর্মীরা শাহবাগ ছাড়লেন

প্রকাশ : ০১:৩৫:৪১ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬