Dhaka ০৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী রেলস্টেশনে কম্বলের অভাবে প্লাস্টিক গায়ে ছিন্নমুল মানুষেরা।

  • প্রকাশ : ০৪:০৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

মোঃ জিল্লুর রহমান: দেশের সর্বনিম্ন তাপমাত্রায় বিপর্যস্ত রাজশাহী। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৬টায় জেলার তাপমাত্রা নেমে এসেছে মাত্র ৭ ডিগ্রি সেলসিয়াসে। কুয়াশার ঘনত্ব তেমন না থাকলেও হাড়কাঁপানো হিমেল হাওয়ায় শীতের দাপট বেড়ে গেছে বহুগুণ।

শীতের তীব্রতায় রাজশাহী জেলার জনজীবন অনেকটাই স্থবির হয়ে পড়েছে। শহর ও গ্রামের চিত্রে তেমন কোনো পার্থক্য নেই—সবখানেই শীতের প্রভাব স্পষ্ট। বিশেষ করে দিনমজুর ও খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন।রাজশাহী রেলওয়ে স্টেশন চত্বরে দেখা গেছে মানবিক বিপর্যয়ের দৃশ্য। তীব্র ঠান্ডায় অনেক অসহায় মানুষ কম্বল না পেয়ে প্লাস্টিকের বস্তা গায়ে জড়িয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। খোলা আকাশের নিচে রাত কাটানো এসব মানুষের দুর্ভোগ যেন দেখার কেউ নেই।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ১০০ শতাংশ, যার ফলে ঠান্ডা বাতাসে শরীরে তীব্র শীতের শিহরণ ছড়িয়ে পড়ছে।

স্থানীয়রা জানান, শীতের কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। তবে জীবিকার তাগিদে দিনমজুর ও ভাসমান মানুষ বাধ্য হয়ে এই প্রচণ্ড শীতেও কাজের সন্ধানে বের হচ্ছেন।এ অবস্থায় রেলস্টেশনসহ বিভিন্ন স্থানে অবস্থানরত অসহায় মানুষের জন্য দ্রুত শীতবস্ত্র বিতরণ ও জরুরি সহায়তার দাবি জানিয়েছেন সচেতন মহল।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

বাগমারায় আদম ব্যবসায়ীর খপ্পরে সর্বশান্ত তিনটি পরিবার

রাজশাহী রেলস্টেশনে কম্বলের অভাবে প্লাস্টিক গায়ে ছিন্নমুল মানুষেরা।

প্রকাশ : ০৪:০৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬