শেখ জাহিদ বিন আজিমঃ- রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় আজ ২৭/১/২০২৬ইং রোজ মঙ্গলবার সকাল ১০ টা থেকে বিকাল পর্যন্ত নির্বাচন প্রশিক্ষন কর্মশালা হয়। এতে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান এর পরিচালনায় বালিয়াকান্দি উপজেলার বেশীর ভাগ অফিসার, কলেজ ও স্কুলের শিক্ষক/ শিক্ষিকা অংশ গ্রহন করেন এবং প্রশিক্ষন নেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে সুস্ঠ ও স্বাভাবিক ভাবে সম্পন্ন হয় সেই লক্ষে সচেতনতার আহ্বান করেন নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান এবং সবার সুস্থ্যতা কামনা করেন।
শিরোনাম :
জনপ্রিয় সংবাদ


















