Dhaka ০৫:৫০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীতে আলজেরিয়ার রাষ্ট্রদূত গোল্ডেন জুট প্রোডাক্ট কারখানা পরিদর্শনে

  • প্রকাশ : ০২:৩৮:৩০ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

শেখ জাহিদ বিন আজিমঃ-   রাজবাড়ীতে পাট, হোগলাপাতা, খড়, ছন ও কচুরিপানা দিয়ে পরিবেশবান্ধব পণ্য তৈরির কারখানা গোল্ডেন জুট প্রোডাক্ট লিমিটেড পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলোহাব সাইদানী। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়া এলাকায় প্রতিষ্ঠানটির তিনটি ফ্যাক্টরি পরিদর্শন করেন তিনি।

এ সময় রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসবে আলজেরিয়ান অ্যাম্বাসেডর একেএম সাঈদাদ হোসাইন, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ উল হাসান, গোল্ডেন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মো. হাকিম আলী সরদার, প্রতিষ্ঠানটির ফরেন ব্র্যান্ড ম্যানেজমেন্ট ডিরেক্টর সুমাইয়া হাকিম রুহী, ডিরেক্টর মো. রফিকুল ইসলাম, ডিরেক্টর (অপারেশন) মো. রবিউল আওয়াল রুবেল, ডেপুটি ডিরেক্টর ম্যানেজার রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাথে কোম্পানিটির দ্বিপাক্ষিক আলোচনায় এই ফ্যাক্টরি থেকে পাট, হোগলাপাতা, কচুরিপানা, খড় ও ছন দিয়ে তৈরি পরিবেশবান্ধব হস্তশিল্পের পণ্য আলজেরিয়াতে রপ্তানি এবং আলজেরিয়া থেকে অলিভ অয়েল, খেজুর ও জুস আমদানির ব্যাপারে মতবিনিময় হয়। আলোচনায় দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ সম্ভাবনা এবং পারস্পরিক সহযোগিতার নানামুখী বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় এটিকে তিনি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ব্যবসায়িক সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে অভিহিত করেন।

এছাড়াও আলজেরিয়ার রাষ্ট্রদূত আলজেরিয়াতে অনুষ্ঠিত আন্তর্জাতিক ট্রেড ফেয়ারে এই কোম্পানির তৈরিকৃত প্রোডাক্টসমূহ উপস্থাপনের জন্য প্রস্তাবনা জানান।

এই কারখানায় পাট, কচুরিপানা, হোগলাপাতা, ছন ও খড় দিয়ে তৈরি হচ্ছে পরিবেশবান্ধব নার্সারি পট, ফ্লোর ম্যাট, পেপারস্ ম্যাটসহ বিভিন্ন ধরনের ব্যাগ, ঝুড়ি, টিফিন বক্স, পেট হাউস, টিস্যু বক্স, ফাইল বক্স, ট্রে, ফুলঝুড়িসহ বিভিন্ন ধরনের পণ্য। এসব পণ্য রপ্তানি হচ্ছে কানাডা, জাপান, চীন, অস্ট্রেলিয়া, আমেরিকা, সৌদি আরবসহ বিশ্বের ২৬টি দেশে। প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের মধ্যে ৮০ শতাংশ
শ্রমিক নারী। কাজ করছেন প্রতিবন্ধীরাও। এছাড়াও গোল্ডেন প্লাস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড গ্রুপ নামের প্রতিষ্ঠান রয়েছে তাদের।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় সকল ইউনিয়ন ভূমি অফিস

রাজবাড়ীতে আলজেরিয়ার রাষ্ট্রদূত গোল্ডেন জুট প্রোডাক্ট কারখানা পরিদর্শনে

প্রকাশ : ০২:৩৮:৩০ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬