Dhaka ০৩:২০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মোংলায় রেল স্টেশন এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে ‘মানসিক ভারসম্যহীন’ ব্যক্তি নিহত

  • প্রকাশ : ০২:২৮:০৫ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

মোঃ জিল্লুর রহমান:    মোংলায় রেল স্টেশন এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে বাবুল শেখ (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর ১টার দিকে মোংলা ইপিজেড সংলগ্ন এলাকায় বেনাপোল থেকে মোংলার উদ্দেশে ছেড়ে আসা ট্রেনটির নিচে কাটা পড়েন। নিহত বাবুল শেখ উপজেলার চিলা ইউনিয়নের সিন্দুরতলা এলাকার আশরাফ আলী শেখের ছেলে। মোংলা ইপিজেড ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে বাবুল শেখকে উদ্ধার করে। এরপর তাকে দ্রুত মোংলা বন্দর কর্তৃপক্ষের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।মোংলা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নুর আলম গাজী বলেন, ‘পারিবারিকভাবে খোঁজ নিয়ে জানাতে পেরেছি বাবুল শেখ মানসিক ভারসম্যহীন ছিলেন।’ কারো কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান মোংলা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় সকল ইউনিয়ন ভূমি অফিস

মোংলায় রেল স্টেশন এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে ‘মানসিক ভারসম্যহীন’ ব্যক্তি নিহত

প্রকাশ : ০২:২৮:০৫ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬