Dhaka ০৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ আগামী কয়েকদিনে তীব্র আকার ধারণ করতে পারে

  • প্রকাশ : ০১:০০:২১ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে
টি.এ.কে আজাদ:   দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ আগামী কয়েকদিনে তীব্র আকার ধারণ করতে পারে। এ অবস্থায় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।

বুধবার (৭ জানুয়ারি) কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে এ শঙ্কার কথা জানিয়েছেন।

ফেসবুকে দেওয়া পোস্টে আবহাওয়াবিদ পলাশ লিখেছেন, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল থেকে শৈত্যপ্রবাহের তীব্রতা আরো বাড়তে পারে।

একই পোস্টে তিনি আরো লিখেছেন, আগামী শনি (১০ জানুয়ারি) ও রোববার (১১ জানুয়ারি) তীব্র শৈত্যপ্রবাহ থাকার আশঙ্কা করা যাচ্ছে। এ সময় রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।

ওই পোস্টে তিনি লিখেছেন, বুধবার সকাল ৬টায় রাজশাহী জেলায় পুরো দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

তিনি আরো জানান, সকাল ৬টার মধ্যে দেশের ৮ বিভাগের মধ্যে ৫টির ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে গেছে।

Share!
ট্যাগ :
সম্পাদকঃ টি·এ·কে আজাদ।

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছ,গতিশীলও জনমুখী বিচার ব্যবস্থা হয়েছে :আইনমন্ত্রী

বাগমারায় আদম ব্যবসায়ীর খপ্পরে সর্বশান্ত তিনটি পরিবার

দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ আগামী কয়েকদিনে তীব্র আকার ধারণ করতে পারে

প্রকাশ : ০১:০০:২১ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬